West bengal election 2021 পরপর সাতটা বুলেটে ঝাঁঝরা বিজেপি সমর্থক রাজেস মন্ডলের দেহ। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

West bengal election 2021 পরপর সাতটা বুলেটে ঝাঁঝরা বিজেপি সমর্থক রাজেস মন্ডলের দেহ।

মালদা: ষষ্ঠ দফার বিধানসভা ভােট গ্রহনের আগেও মালদায় অশান্তি অব্যাহত।

bjp worker rajesh mandal murder by bullet attack

কিছুদিন আগে গলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক বিজেপি প্রার্থী। এবার গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন এক বিজেপি কর্মী।


দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন মালদহের কালিয়াচক থানার শাহবাজপুর গ্রামের বিজেপি কর্মী। সাত সাতটি গুলি ঝাঁঝরা করে দেয় বিজেপি কর্মীর দেহ। নির্মমভাবে খুন হলেন রাজেশ মণ্ডল নামে ওই বিজেপি কর্মী (Bjp worker)। মাত্র ২৫ বছর বয়সে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপির অভিযােগ, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরাই গুলি করে হত্যা করেছে তাদের সমর্থককে। যদিও অভিযােগ অস্বীকার করেছে তৃণমূল শিবির।

রাজেশের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে খাওয়া দাওয়া করে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিল ছেলে। কিন্তু কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও তখনও বাড়ি ফিরে আসেনি ছেলে। এর পর তারা বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। ফোনে যােগাযােগ করার চেষ্টা করলে দেখা যায় ফোন সুইচ অফ।

সারারাত একের পর এক আত্মীয় ও বন্ধুবান্ধবের বাড়িতে খোঁজ নেয় তারা। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি রাজেশকে। অবশেষে বৃহস্পতিবার ২২ এপ্রিল দুপুরে বাড়ি থেকে মাত্র দুশাে মিটার দূরে বাঁশবাগানে মৃত অবস্থায় পাওয়া যায় রাজেশ মন্ডলকে। রাজেসের শরীর গুলিতে ঝাঁঝরা হয়ে পড়ে রয়েছে তা দেখে শিউরে ওঠেন রাজেসের বাবা।

জানা গিয়েছে, রাজেশের দেহে মােট সাতটি গুলির চিহ্ন রয়েছে। গলাতেও রয়েছে আঘাতের চিহ্ন। যা থেকে সহজেই অনুমান করা যায়, শুধু শ্বাসরােধ করেই ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা পর পর সাতটা গুলি করেছে খুব কাছ থেকে।

এদিন খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থনে পৌঁছয়। এরপর দেহটি ময়না তদন্তের জন্য মালদাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানাে হয়।মৃতের পরিবার কালিয়াচক থানায় খুনের অভিযােগ দায়ের করেছে।

পুরাে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। জয়ন্ত মণ্ডল জানান, গতকাল রাতে আমার দাদা এগারােটা নাগাদ বাড়ি থেকে বেরােয়। বাড়ি ফিরে না আসায় রাত একটা নাগাদ তাঁকে ফোনে যােগাযােগ করার চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। আর এদিন বাড়ি থেকে দুশাে মিটার দূরে পাওয়া গেল দাদার ক্ষত- বিক্ষত শরীর। দাদাকে দুষ্কৃতীরা নৃশংসভাবে গুলি করে খুন করেছে। যারা এই ধরনের কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই।

কিন্তু কী কারণে এই খুন সে ব্যাপারে পরিষ্কার করে পুলিশকে জানাতে পারেনি মৃতের পরিবারকে। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । দুষ্কৃতীদের খোঁজ চালানাে হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad