পুলিশের পােশাকে পুজো মণ্ডপে ভাঙচুর ও তাণ্ডব পুরাতন মালদা থানার আদর্শপল্লি এলাকায় । - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

পুলিশের পােশাকে পুজো মণ্ডপে ভাঙচুর ও তাণ্ডব পুরাতন মালদা থানার আদর্শপল্লি এলাকায় ।

মালদা: দশমীর রাতে পুলিশি পােশাক পরে এক যুবকের পুজোমণ্ডপে ভাঙচুর এবং তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা থানার আদর্শপল্লি এলাকায়।


এই ঘটনার পর ওই পুজো কমিটির সদস্যরা অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় গণস্বাক্ষর সম্বলিত নালিশ জানাতে গেলে সেই অভিযােগ নেওয়া হয়নি বলে অভিযােগ।


এই ঘটনায় রীতিমতাে উত্তেজনা তৈরি হয়েছে পুরাতন মালদা পুরসভার আদর্শপল্পি এলাকায়।অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদে সােচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি হারাধন দেব জানিয়েছেন, মৌখিক একটা অভিযােগ পাওয়ার পর ঘটনাস্থলে তদন্তে যাওয়া হয়েছিল।পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে লিখিত কোনও অভিযােগ দায়ের হয়নি। অভিযােগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পুরাতন মালদা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লি এলাকায় মায়ের আশীর্বাদ সংঘ সার্ব-জনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে এলাকারই সদ্য কলকাতা পুলিশে চাকরি পাওয়া এক যুবক দশমীর রাতে মদ্যপ অবস্থায় এই গােলমালের ঘটনাটি ঘটায়।


ওই পুজো কমিটির সদস্য নিয়তি ঘােষ, প্রণয় কুমার সরকারের অভিযােগ, নবমীর রাতে প্রতিবেশী যুবক পুলিশের পােশাক পরে আচমকাই পুজো মণ্ডপে এসে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে। এরপর মাইক বাজানাে কথা বলে তাণ্ডব শুরু করে। হাতে লাঠি নিয়ে টেবিল, চেয়ার ভাঙচুর করে। পুজো মণ্ডপের প্যান্ডেল ভেঙে গুড়িয়ে দেয়। আমরা ওই যুবককে অনেক রকমভাবে শান্ত করার চেষ্টা করি। কিন্তু আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানাের কথা বলে ভয় দেখাতে থাকে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রাতে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। ওই অভিযুক্ত তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরই শনিবার গণস্বাক্ষর সম্বলিত মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযােগ জানাতে গেলে, পুলিশ সেই অভিযােগ নিতে অস্বীকার করে।

আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার কথা ভাবছি। মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি হারাধন দেব জানিয়েছেন, আমার কাছে গণস্বাক্ষর সম্বলিত কোনও অভিযােগ জমা পড়েনি। তবে মৌখিকভাবে অভিযােগ পেয়েছি।

ওই যুবক কলকাতা পুলিশে চাকরি পেয়েছে। দুমাস হল ট্রেনিংয়ে ব্যারাকপুরে রয়েছেন। এই অবস্থায় যদি অভিযুক্তের বিরুদ্ধে কোনও রকম অভিযােগ দায়ের হয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad