২১ বছরের এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা।বাংলায় রাজনৈতিক হিংসার মধ্যে মেদিনীপুরে মহিলা সমেত তিনজন গ্রেফতার। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ৭ মে, ২০২১

২১ বছরের এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা।বাংলায় রাজনৈতিক হিংসার মধ্যে মেদিনীপুরে মহিলা সমেত তিনজন গ্রেফতার।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পরে ঘটে চলা হিংসার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ধর্ষণ ও হত্যার ঘটনা সামনে এসেছে। S.C/S.T সম্প্রদায়ের কলেজ ছাত্রী সন্ধ্যা কুমারী (নাম পরিবর্তিত) ধর্ষণ ও নির্মমভাবে খুন করা হয়েছে।

21 years old student raped and killed in midnapur

ঘটনাটি মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার পিংলা ব্লকের জামনা গ্রামের। স্থানীয় সংবাদের রিপোর্ট অনুসারে পশ্চিম মেদিনীপুরের ডোবরা কলেজের এক ২১ বছর বয়সী ছাত্রী সোমবার (৩ মে ২০২১) দুপুর থেকে নিখোঁজ ছিল।


সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরলে তার পরিবার খোঁজাখুজি শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর, পীড়িতার পরিবার একটি মাটির বাড়িতে মেয়েটির মৃতদেহ দেখতে পায়। রিপোর্ট অনুযায়ী মেয়েটির শরীর অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়।

নিহত কিশোরীর পরিজনরা অভিযোগ করেছেন যে তাকে নির্মমভাবে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে। মামলার খবর পাওয়ার সাথে সাথেই পিংলা থানার পুলিশ ঘটনা- স্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

পিংলা থানায় পীড়িত পরিজন দ্বারা দায়ের করা FIR এর ভিত্তিতে স্থানীয় পুলিশ দুজন রাজমিস্ত্রি এবং তার মহিলা সহযোগীকে গ্রেফতার করেছে, যারা মাটির ঘরের পিছনে নির্মাণ কাজ করেছিল।

সূত্র অনুযায়ী খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি জানিয়েছেন যে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছেন। রাজমিস্ত্রি দুজন যখন মেয়েটিকে ধর্ষণ করছিল, তখন তাদের সহযোগী মহিলা দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইপিএস (IPS) অধিকারী আরও বলেন, পুলিশ মামলা- টি তদন্তের জন্য অপরাধ স্থল পর্যবেক্ষণ করবেন। ঘটনাটি সামনে আসার পরে, স্থানীয় স্তরের লোকেরা পীড়িত মেয়েটিকে ন্যায় দেওয়ার বিক্ষোভ প্রদর্শন করে।

যুবকরা হাতে প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে প্রতিবাদ করে, যেখানে Justice for Sandhya Kumari (নাম পরিবর্তিত) লেখা ছিল। এই ঘটনার পরে কিছু সোশ্যাল মিডিয়া ইউজার্স দাবি করে সন্ধ্যা কুমারী (নাম পরিবর্তিত) ছিলেন বিজেপির সমর্থক।

এইজন্য তার ধর্ষণ ও হত্যা বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলির বিরুদ্ধে চলমান টিএমসি (TMC) হিংসার একটি অংশ ছিল। তবে এই দাবিটি সমর্থন করার মতো কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad