Mumbai Drugs Case মাদককাণ্ডে চাঞ্চল্যকর মােড়, NCB-র হাতে হলিউড যােগ। পাচারকারী সন্দেহে মুম্বইয়ে গ্রেফতার বিদেশি। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

Mumbai Drugs Case মাদককাণ্ডে চাঞ্চল্যকর মােড়, NCB-র হাতে হলিউড যােগ। পাচারকারী সন্দেহে মুম্বইয়ে গ্রেফতার বিদেশি।

মুম্বই: নতুন মােড় নিল প্রমােদতরীর মাদক কাণ্ড।

Mumbai drugs case Hollywood connection, Sameer Wankhede

মুম্বই উপকূলে গােয়াগামী প্রমােদতরীতে মাদক কাণ্ডের সঙ্গে হলিউডের যােগসূত্র পেয়ে হতবাক এনসিবি (NCB) কর্তারা।


শাহরুখ খানের পুত্র আরিয়ানের গ্রেফতারির পর থেকে একের পর এক ঘটনায় রহস্যের জট আরও পাকাচ্ছে। NCB সূত্রের খবর, মাদক মামলায় অভিযুক্ত একজনের মােবাইলে হলিউড তারকাদের ফোন নম্বর সাংকেতিক ভাষায় সেভ করা ছিল।

একইসঙ্গে বলিউড তারকাদেরও জড়িত থাকার প্রমাণ মিলেছে। এই নম্বরগুলির সূত্র ধরে এনসিবি জানতে পেরেছে হলিউডের অনেক অভিনেতাকেও মাদক সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। এই কেলেঙ্কারিতে দুই বিদেশির গ্রেফতারির ঘটনায় পার্টিতে আরিয়ানদের মাদক সরবরাহকারী হলিউড যােগের সত্যতা আরও দৃঢ় হয়েছে।

শনিবার রাতেই এক বিদেশিকে গ্রেফতার করল NCB Narcotics Control Bureau । নাইজেরিয়ার ওই নাগরিক -কে কোকেনসহ আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের জেরা করে ওকারাে ওউজামা নামের ওই নাইজেরীয়র সম্পর্কে খোঁজ করেন আধিকারিকরা।

ওকারাে ওয়েস্টিন গেট, ওবেরয় গার্ডেন সিটি, ইন্টারন্যাশনাল বিজনেস পার্ক, যশােধাম, গােরেগাওয়ে থাকতে পারে বলে গােপন সূত্রে খবর পেয়ে ওই এলাকা গুলিতে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় শাহরুখ পুত্র আরিয়ান ও তাঁর বন্ধুরা-সহ বেশ কয়েকজন কে। এখনও পর্যন্ত এই কেলেঙ্কারি -তে যুক্ত সন্দেহে গ্রেফতার হল ২০ জন।

আরিয়ানের সঙ্গে এই বিদেশি মাদক পাচারকারীদের কী করে যােগাযােগ হল তাও খতিয়ে দেখছেন NCB কর্তারা। দুবাই ও ব্রিটেনে থাকার সময় থেকে গত চার বছর ধরেই মাদকাসক্ত শাহরুখ পুত্র। উচ্চশিক্ষার সময় হলিউডের তারকাদের সঙ্গেও তাঁর পরিচিতি হয়।

এদিকে শাহরুখ নিযুক্ত আরিয়ানের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আর্জি জানিয়েছেন দায়রা আদালতে, কিন্তু এ সপ্তাহে শুনানি হওয়ার কোনও সম্ভাবনাই না থাকায় আগামী সপ্তাহ পর্যন্ত শুনানির দিনের জন্য অপেক্ষা করতে হচ্ছে আরিয়ানকে। আপাতত মুম্বইয়ের আর্থার রােড জেল হেফাজতেই আর পাঁচজন বন্দির মতাে থাকছেন আরিয়ান।

গত সপ্তাহে শনিবার প্রমােদতরীতে মাদকবিরােধী অভিযান চালাতে গিয়ে এনসিবির হাতে ধরা পড়েন আরিয়ান ও তাঁর আট বন্ধু। তবে তাঁদেরকে মাদক সরবরাহ করেছিলেন তা জানতে মরিয়া NCB-র ওই অভিযানের নেতৃত্বে থাকা জোনাল হেড সমীর ওয়াংখেড়ে।

এর আগে গত বছর বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর তদন্তে নেমে তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদকযােগ ফাঁস করেছিলেন ২০০৮ সালের এই দুদে IRS অফিসার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad