দুর্গামণ্ডপে দুষ্কৃতী হামলা, ওপার বাংলার হিন্দুদের রক্ষার জন্য নরেন্দ্র মোদীকে পদক্ষেপ নেবার আহ্বান জানিয়ে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

দুর্গামণ্ডপে দুষ্কৃতী হামলা, ওপার বাংলার হিন্দুদের রক্ষার জন্য নরেন্দ্র মোদীকে পদক্ষেপ নেবার আহ্বান জানিয়ে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ঢাকা : বাংলাদেশে, ইসলামী চরমপন্থীরা দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি প্যান্ডেলে হামলা করে দেবীর মূর্তি অপবিত্র ও ভাঙচুর করে।

Suvendu Adhikari writes letter to pm modi over vandalise durga mandap in Bangladesh

এ ব্যাপারে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তাঁর হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচারের বিষয়টি তুলে ধরেন।


প্রধানমন্ত্রীকে লেখা তার চিঠিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন,"সম্মানিত স্যার, বাংলাদেশে দুর্গাপুজোর সময় প্যান্ডেলে প্রতিমা ভাঙার প্রতি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশের কুখ্যাত কট্টরপন্থী বাহিনী সেখানে সনাতনী সম্প্রদায়ের উপর হামলা করতে অভ্যস্ত হয়ে পড়েছে। এবার উগ্র কট্টরপন্থী বাহিনী প্যান্ডেল এবং বেশ কয়েকটি মন্দিরকে লক্ষ্য করে ভাঙচুর চালায়। বাংলাদেশে বসবাসকারী সনাতনী সম্প্রদায়ের মানুষের অবস্থা খুবই করুণ। বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষের জন্য জরুরি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে।"

বাংলাদেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই এই ঘটনায় অন্তত
তিনজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ না করলে এই বিবাদের আঁচ যে বহুদূর ছড়াতে পারে সেই আশঙ্কা থেকেই এবার কড়া সিদ্ধান্ত নিল শেখ হাসিনার সরকার।

উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, “বাংলাদেশের ঘটনার দিকে আমাদের নজর রয়েছে। আমরা জেনেছি, সেখানকার সরকার নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করেছে।আমাদের দূতাবাস এবং ঢাকার হাইকমিশনের তরফে বাংলাদেশ কর্তৃপক্ষর সঙ্গে নিয়মিত যােগাযােগ রাখা হচ্ছে। আমরা চাই বাংলাদেশ সরকার ঘটনার পূর্ণ তদন্ত করুক।' বাংলাদেশের ২২ জেলায় আধা সেনা মােতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযােগে ইতি মধ্যেই ৪৩ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মেহমুদ বলেন,এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক -ভাবে মােকাবিলা করতে না পেরে একদল এই ধরনের কালি ছেটানাের চেষ্টা করছে।

আর এই তপ্ত পরিস্থিতির মধ্যেই ওপার বাংলায় পুজো মণ্ডপে তাণ্ডবের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের বিরােধী দলনেতা শুভেন্দু, অধিকারী। প্রধানমন্ত্রীকে বিষয়টি দেখার জন্য অনুরােধ করে তিনি জানিয়েছেন, “বাংলাদেশে যে অত্যাচার চলছে, সে ব্যাপারে সরকারের যা ব্যবস্থা নেওয়ার, তা আপনি করুন।”

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বাংলা-দেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়ােজনে পরবর্তী সময়ে বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে এ বিষয়ে কথা বলব আমরা।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad